বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

শহীদ এম মনসুর আলী মেডিকেল ল্যাব ভাইরাস সংক্রামিত।। করোনা পরীক্ষা বন্ধ

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

ফলে করোনার নমুনা পরীক্ষা করাতে আসা মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সুমিত্র বসাক এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত হাসপাতালের ল্যাবে ৩ দিন আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা এখন বন্ধ রাখা হয়েছে। এ ল্যাবে ভাইরাসমুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এখন নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা হবে ল্যাবটি ভাইরাসমুক্ত হয়েছে কি না। প্রায় ২ বছর ধরে একটি কেবিনেট এবং মেশিন দিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। এ হাসপাতালে নমুনা পরীক্ষার চাপও অনেক বেড়ে গিয়েছিল।

এজন্য অতিরিক্ত আরো ১টি কেবিনেট ও ১টি মেশিনের প্রয়োজন।

কিন্তু হঠাৎ করে ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শনিবার থেকে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা শুরু হবে বলে সিভিল সার্জন উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com