বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

খুলনা অঞ্চল থেকে ২ হাজার ৪ শত কোটি টাকার মাছ রপ্তানি

  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি:  ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ৩৩ হাজার সাতশত ২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানির বিপরীতে দুই হাজার চারশত ১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।

খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় আরও জানানো হয়, দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩ দশমিক ৫২ শতাংশ এবং রপ্তানি আয়ে এই খাতের অবদান এক দশমিক ৩৯ শতাংশ।

খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে এক লাখ ১২ হাজার পাঁচশত ৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার নয়শত ৭০ মেট্রিক টন বেশি।

২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ৩৩ হাজার সাতশত ২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানির বিপরীতে দুই হাজার চারশত ১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মূদ্রা আয় হয়েছে।

২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের  সভাপতি  হুমায়ন কবিরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক খুলনা জেলা কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com