বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের গাজীখালী নদীতে হয়ে গেলো ঐতিহ্যাবহী বার্ষিক নৌকা বাইচ।
আজ শনিবার বিকেলে স্থানীয় দতরা যুব সংঘের আয়োজনে জেলার সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর পশ্চিম পাড়ে এই নৌকা বাইচে খেল্লা, ঘাসি, ডিঙ্গী, কোসাসহ বিভিন্ন এলাকার ১০টি নৌকা অংশ নেয়।
নৌকা বাইচ দেখতে আশপাশের নানা বয়সী কয়েকশ মানুষ ভিড় জমায় নদীর পাড়ে। প্রতিযোগিতায় ঢাকার ধামরাই উপজেলার জলসিংহ গ্রামের কুদ্দুস ফকিরের নৌকা প্রথম হয়। নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতি বছরই এই নৌকা বাইচের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা ।
নৌকা বাইচ অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুল মজিদ ফটো, ধানকোড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো: আলতাফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।