শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

অবশেষে চাকা ঘুরল রামেকের সেই অ্যাম্বুলেন্সটির

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই বছর পর রোগী নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে রাজশাহী মেডিকেলের গ্যারেজে থমকে থাকা অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেলে ভর্তি থাকা হৃদরোগে আক্রান্ত এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।

রোগীর স্বজনরা জানান, নওগাঁ পুলিশের এএসআই লুৎফর রহমান বুকে ব্যাথা নিয়ে বুধবার রাজশাহী মেডিকেলের ৩২ নং ওয়ার্ডে ভর্তি হন। এরপর তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

তারা আরও জানান, দীর্ঘ দিন অব্যবহৃত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স করে ঢাকায় নেয়ার চাহিদা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে যাত্র করে।

তবে অ্যাম্বুলেন্সটিতে একজন চিকিৎক ও নার্স থাকার কথা থাকলেও এখন পর্যন্ত চিকিৎসক নিয়োগ না হওয়ায় শুধুমাত্র একজন সিনিয়র নার্স অ্যাম্বুলেন্সটিতে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে আইসিইউ সুবিধাসহ অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেলের গ্যারেজে প্রায় দুই বছর ধরে অচল পড়ে আছে এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com