শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বগুড়ায় সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি বগুড়ায় সরকারি চাকরি দেওয়ার নামে অসহায় চাকরি প্রার্থীদের কাছে অন্তত ৯০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা শনিবার রাতে দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ল্যাপটপ, মোবাইল ফোন, সিডি, পেনড্রাইভ, হার্ডডিক্স, সিমকার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগীদের পক্ষে দুপচাঁচিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

গ্রেফতার প্রতারকরা হলো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বর্গপুর হাজীপাড়ার মুনছুর আলী মন্ডলের ছেলে মেহেরুল ইসলাম (৩৩) ও একই উপজেলার রেল কলোনী তালোড়া বাজার এলাকার মনোয়ারুল হকের ছেলে কামরুল হাসান (২৯)।

র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণি রোববার দুপুরে বগুড়া স্পেশাল কোম্পানীতে আয়োজিত প্রেস ব্রিফিং-এ জানান, দুপচাঁচিয়া উপজেলায় একটি প্রতারক চক্র সরকারি বিভিন্ন বাহিনী ও সংস্থায় ভর্তি/চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছে ৮০ থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

প্রতারক চক্র ওইসব সংস্থা ও বাহিনীর শীর্ষ কর্মকর্তা সেজে মোবাইল ফোনে কথা বলেন ও চাকরি প্রার্থীদের কাছে ভুয়া নিয়োগ এসএমএস পাঠান।

তারা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভুক্তভোগীদের কাছে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেন। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে তারা ভুক্তভোগীকে হুমকি দিয়ে থাকেন।

টাকা দিয়ে চাকরি না পাওয়ায় একাধিক ভুক্তভোগী র‌্যাব-১২বগুড়া স্পেশাল কোম্পানীতে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে শনিবার রাতে র‌্যাব সদস্যরা বগুড়ার দুপচাঁচিয়া থানা এলাকায় অভিযান চালান। সেখান থেকে প্রতারক চক্রের সদস্য মেহেরুল ইসলাম ও কামরুল হাসানকে গ্রেফতার করেন।

তাদের কাছে প্রতারনার কাজে ব্যবহৃত চারটি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন, ১৫টি সিডি, একটি পিসি, ৫৮টি সিমকার্ড, সাতটি পেনড্রাইভ, দুটি হার্ডডিক্স জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে এরা সরকারি বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com