শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

পবায় টিকা নেওয়ার পর নারীর মৃত্যু, তদন্তে কমিটি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় করোনাভাইরাসের টিকা নেওয়ার পর ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে জিন্নাতুন নেসা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

জিন্নাতুন নেসা উপজেলার দারুসা সাহাপাড়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। সোমবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বাসরি জানান, সোমবার দুপুর ২টার দিকে জিন্নাতুন নেসা চীনের সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। রাতে তিনি মারা যান।

জিন্নাতুনের মৃত্যুর পর মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুপুরে কমিটি তদন্তের প্রাথমিক প্রতিবেদন দিয়েছে।

ডা. রাবেয়া বাসরি বলেন, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে মারা গেছেন। আগে থেকে তার শ্বাসকষ্টও ছিল।

এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এটা টিকা নেওয়ার কারণে মৃত্যু নয়। টিকা নেওয়ার কারণে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সর্বোচ্চ ২ থেকে ৫ ঘণ্টার মধ্যে হয়। জিন্নাতুন নেসা দুপুরে টিকা নিয়েছেন। গভীর রাতে মারা গেছেন। সময়ের ব্যবধান অনেক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com