শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বিলাইছড়ির দুর্গম এলাকায় হেলিকপ্টারযোগে গণটিকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪নং বড়থলি ইউনিয়নে করোনা গণটিকার দ্বিতীয় ডোজ দিতে হেলিকপ্টার করে গেলেন বিলাইছড়ি উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে সেনাবাহিনীর সহযোগিতায় কাপ্তাই পানি বিদ্যুৎ এলাকার হেলিপ্যাড হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশ্মি চাকমার নেতৃত্বে ৫জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় পর্যায়ে এই গণটিকা কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

এসময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গত মাসের ১০ আগস্ট রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সেনাবাহিনী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ উদ্যোগে আমরা দুর্গম বড়থলি ইউনিয়নে গণটিকাদান কার্যক্রম সফল করি।

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আমরা ঐ এলাকায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে। তিনি আরোও জানান, গণটিকার প্রথম ডোজ গ্রহণে ঐ এলাকার জনগণের যে উচ্ছাস সেই দিন আমরা দেখেছি, তা আমাদেরকে আরোও বেশি অনুপ্রাণিত করেছে।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রশ্মি চাকমা জানান , গত ১০ আগস্ট আমরা দুর্গম এই এলাকায় ২শত ৯২ জনকে সিনোফার্মার প্রথম ডোজ দিয়েছিলাম। সেই সাথে ঐ দিন স্বাস্থ্যবিভাগ হতে চিকিৎসাসেবা, ইপিআই কার্যক্রম পরিচালনা করেছি। আজও দুর্গম বড়থলি ইউনিয়নে ২শত ৯২ জনকে টিকা প্রদান করা হবে।

এছাড়া সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ট্রাইবেল হেলথ কর্মসূচির আওতায় মোবাইল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেয়া হবে ঐ এলাকায়।

উল্লেখ্য, রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা হতে ফারুয়া ইউনিয়ন হয়ে পায়ে হেঁটে দুর্গম বড়থলি ইউনিয়নে যেতে কমপক্ষে লাগবে ৪ দিন। কারণ সেখানে নেই কোন সড়ক যোগাযোগ। আবার বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক হতে পায়ে হেঁটে বড়থলি ইউনিয়নে যেতে লাগে ২ দিনের বেশি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com