শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বগুড়ায় পুরুষ সেজে ট্রাক নিয়ে গরু চুরির অভিযোগে নারী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় প্যান্ট, শার্ট ও হেলমেট পরিধান করে পুরুষ সেজে গরু চুরির অভিযোগে খাদিজা বেগম (৩০) নামে ট্রাক মালিক গ্রেফতার করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ সোমবার রাতে তাকে উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের একটি কলাবাগান থেকে গ্রেফতার করে।

মঙ্গলবার বিকালে তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় এ খবর পাঠানোর সময় তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছিল।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুরুষের ছদ্মবেশে ওই নারী নিজের ট্রাক নিয়ে, গরু চোর স্বামী, চালক ও হেলপারের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে গরু চুরি করতেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, খাদিজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের ইয়াসিন আলী স্ত্রী। ওই নারীর ট্রাক ব্যবসা রয়েছে। ইয়াসিন এলাকায় গরু চোর হিসেবে পরিচিত। গত সপ্তাহে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রথবাড়ি এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে একটি সেতুর ওপর থেকে দুটি গরুসহ ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২২-৮২৪২) জব্দ করা হয়।

পরে তদন্তে জানা যায়, ওই ট্রাকের মালিক খাদিজা বেগম। খাদিজা প্যান্ট, শার্ট ও হেলমেট মাথায় দিয়ে পুরুষ সাজতেন। এরপর স্বামী ইয়াসিনের সাথে নিজেদের ট্রাকে বের হতেন। পথিমধ্যে গরু দেখলে বা তাদের সোর্সের মাধ্যমে কোথায় গরুর সন্ধান পেলে সেখানে যান।

এরপর তারা চালক সিরাজুল ইসলাম ও হেলপারের সহযোগিতায় ট্রাকে তুলে নিয়ে পরে বিক্রি করে আসছেন। গোপনে খবর পেয়ে সোমবার রাতে বাড়ির কাছে একটি কলাবাগান থেকে খাদিজাকে গ্রেফতার করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরুষের ছদ্মবেশে স্বামী, ট্রাকের চালক ও হেলপারের সহযোগিতায় গরু চুরি করার কথা স্বীকার করেন।

ওসি আরো জানান, মঙ্গলবার বিকালে খাদিজা বেগমকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যার সময় পুলিশ বাদী হয়ে খাদিজা, তার স্বামী ইয়াসিন আলী, ট্রাক চালক সিরাজুল ইসলাম ও হেলপারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

ওই মামলায় খাদিজাকে গ্রেফতার দেখানো হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com