বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

প্রথম ডোজের টিকা নিলেন দুর্গম দুমদুম্যার বাসিন্দারা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম দুমদুম্যা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৫১৩ জন মানুষকে প্রথম করোনার টিকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে জুরাছড়ি উপজেলা থেকে  দুর্গম ইউনিয়নটিতে সেনবাহিনীর হেলিকপ্টারে করে এসব টিকা নিয়ে যাওয়া হয়। টিকা কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল টিমের সদস্যরা অংশ নেন।

জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ বলেন, রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সবচাইতে দুর্গম ইউনিয়ন হচ্ছে ‘দুমদুম্যা’। উপজেলা সদর থেকে ১২০ কিলোমিটার দূরে। পাঁয়ে হেঁটে গেলে দুই দিন সময় লাগে।

বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার সহায়তা না দিলে ৩,৪,৫,৬নং ওয়ার্ডের স্থানীয় জনগণকে এসব টিকা দেওয়া সম্ভব হতো না। এজন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনন্যা চাকমা বলেন, আমরা ‘দুমদুম্যা ইউনিয়নের দেড় হাজার মানুষের জন্য করোনার ভ্যাকসিন নিয়ে গেলেও মাত্র ৫১৩জনকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব হয়েছে। বাকীরা আগ্রহ প্রকাশ না করায় তাদের টিকা প্রদান করা সম্ভব হয়নি।

ডা: অনন্যা আরো বলেন, এমন দুর্গম স্থানে ভ্যাকসিনের তাপমাত্রা ঠিক রাখা সবকিছু স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে কঠিন ছিল। সেনাবাহিনী পাশে থাকায় কঠিন কাজটি সহজ হয়েছে।

সকাল থেকে টিকা কার্যক্রম পরিচালনা করে বিকেলের দিকে তারা আবারো জুরাছড়িতে ফিরে আসি বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com