শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলো কক্সবাজারের টেকনাফের নাইতনপাড়ার মৃত মাহমুদ উল্লাহর ছেলে মো.গিয়াস উদ্দিন, একই উপজেলার লিংক রোড় এলাকার শামসুল আলমের ছেলে ওসমান সরোয়ার আলম এবং সিংগাইরের জয়মন্টপের চর দূর্গাপুরের হাতেম পালের ছেলে রমজান পাল।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিরিন আক্তার এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানান, কক্সবাজার থেকে মানিকগঞ্জের সিংগাইরের চর দূর্গাপুর গ্রামে বড় একটি ইয়াবার চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কক্সবাজারের গিয়াস উদ্দিন এবং ওসমান সরোয়ার আলমের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিংগাইরের জয়মন্টপের চর দূর্গাপুর এলাকার রমজান পালের বাড়ি থেকে আরো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করে জেলা মানদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের নিয়ে আসা হয়। আটককৃতদের নামে সিংগাইর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com