বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : করোনার নতুন ধরণ ওমিক্রন মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করতে রাঙ্গামাটিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, রাঙ্গামাটি হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মো: মঈনুদ্দিন সেলিম, পর্যটন বোট সমিতির সহসভাপতি মো: রমজান আলী, পুরাতন বাস স্টেশন সমিতির সাধারন সম্পাদক মো: ইউসুফ, প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো: আবছার প্রমুখ।
সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন বেড়ে যাওয়ায় সরকার দেশের প্রতিটি জেলায় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। সরকারি নির্দেশনা মেনে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সকলকে আহবান জানানো হয়।