বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টিতে আওয়ামী লীগ এবং বাকী ৮টিতে জয় পেয়েছে বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থীরা।
হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছে ৯ জন, একজন আওয়ামী লীগের বিদ্রোহী, তিনজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।
অপর দিকে দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৪জন, দুইজন আওয়ামী লীগের বিদ্রোহী এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
হরিরামপুর উপজেলার নির্বাচিতরা হলেন বাল্লা ইউনিয়নে নৌকা প্রতীকে বাচ্চু মিয়া, চালা ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মজিদ, কাঞ্চনপুর ইউনিয়নে নৌকা প্রতীকে গাজী বনি ইসলাম, হারুকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকে মোশারফ হোসেন, বলড়া ইউনিয়নে নৌকা প্রতীকে মোসলেম উদ্দিন কুন্নু, আজিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বিল্লাল হোসেন, সুলতালড়ী ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল সালাম, লেছড়াগঞ্জ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, ধুলশুরা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকা প্রতীকে জায়েদ খান, রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী কামাল হোসেন, বয়ড়া স্বতন্ত্র ফরিদুল ইসলাম, গোপীনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র আব্দুল মতিন মোল্লা,গালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শফিক বিশ্বাস।
দৌলতপুর উপজেলার নির্বাচিতরা হলেন-কলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে একেএম সিদ্দিকুর রহমান, বাচামারা নৌকা প্রতীকে আব্দুর রশিদ সরকার, ধামশ্বর ইউনিয়নে নৌকা প্রতীকে অ্যাডভোকেট সিদ্দিক আলী, জিয়নপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বেলায়েত হোসেন, চকমীরপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী শফিকুল ইসলাম, চরকাটারী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আইয়ুব আলী মন্ডল, খলশী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান, বাঘুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এসএম আমজাদ হোসেন।