বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-১ সদস্যরা। ধৃত আসামিকে ও ভিকটিমকে জিএমপি’র সদর থানা পুলিশে হস্তান্তর করে।
গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত ১৯ জানুয়ারি শিশু কন্যা ভিকটিম (১৫) তার বাড়ির পিছনে ফাকা জায়গায় তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলার সময় আসামি মো: মোকতার হাসেন খেলার মাঠে এসে ভিকটিমের খেলার সাথীদের তাড়িয়ে দিয়ে ভিকটিমকে ফুসলিয়ে ডেকে ২০০ মিটার দূরে জনৈক কাজলের পরিত্যক্ত ঘরের পিছনে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিম (১৫) তার নিজ পরিবারকে ধর্ষণের ব্যাপারে অবগত করলে, ভিকটিমের মা ২১ জানুয়ারি র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি জি এম মাজহারুল ইসলামদের নেতৃত্বে র্যাব তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।আভিযানিক দল বিকেলে গাজীপুর সদর থানাধীন দেশী পাড়া এলাকার আনিছুর রহমানের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে মোকতার হোসেনকে (৫০) গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার সুসং দূর্গাপুর গ্রামে। সে দেশীপাড়া এলাকায় থেকে চা বিক্রি করে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে।