শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের উদ্যোগে মাস্ক বিতরণ ও মাইকিং কার্যক্রম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি করতে রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের উদ্যোগে রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় মাস্ক বিতরণ ও মাইকিং কার্যক্রম করা হয়েছে।

বৃহস্পতিবার রাঙ্গামাটি শহরের ব্যস্ততম এলাকা রিজার্ভ বাজার চৌধুরী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর।

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, রেড ক্রিসেন্ট রাঙ্গামাটির ভাইস চেয়ারম্যান রফিক তালুকদার, রেড ক্রিসেন্ট রাঙ্গামাটির আজীবন সদস্য হারুনর রশীদ, আজীবন সদস্য আশীষ দাস গুপ্ত, আজীবন সদস্য মঈন উদ্দিন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, রিজার্ভ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি আনোয়ার মিয়া বানু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকসহ কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা দিন রাত করোনাভাইরাস সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিতে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে রেড ক্রিসেন্টসহ সকলকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

পরে রিজার্ভ বাজার এলাকায় বিভিন্ন পথচারী ও ব্যাবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com