শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে করোনা শনাক্তের হার ৪৮ শতাংশ রেকর্ড করা হয়েছে

  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

গত ২৪ ঘন্টায় নারীসহ আরো ১৬১ জনের শনাক্ত হয়ে করোনা আক্রান্তের হার প্রায় ৪৮%। এ নিয়ে চলতি মাসে জেলায় নারীসহ প্রায় ১ হাজার ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার শহীদ এম মনসুর আলী হাসপাতালে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে সোমবার দুপুরে ৭ নারীসহ ১৬১ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। জেলা সদরে করোনা আক্রান্তের সংখ্যা বেশি।

ইতিমধ্যেই জেলায় পরিবহন শ্রমিকদের করোনা টিকা দেয়া অব্যাহত রয়েছে। সেইসাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর ব্যাবস্থা নেয়া হচ্ছে। এদিকে জেলার হাট বাজারসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানছে না কেউ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com