শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে করোনা রোধে গণটিকা ।। প্রচুর ভিড়

  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩২ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) ও ওমিক্রন প্রতিরোধে সারাদেশে একদিনে এক কোটি টিকা প্রয়োগের কর্মসুচি ঘোষণা করেছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সারাদিন সিরাজগঞ্জের ৯টি উপজেলার প্রায় ৪০০ কেন্দ্রে  গণটিকা দেয়া হয়।

সিভিল সার্জন অফিসের ইপিআই’র সুপার গোলজার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে নারী পুরুষের প্রচুর ভিড় হয়। সরকারি ঘোষণা অনুযায়ি প্রথম ডোজের আজ শেষ দিনের কারণেই এমন ভিড় হয়।  অনেক কেন্দ্রে সংশ্লিষ্ট পুলিশের সহযোগিতা নেয়া হয়েছে।

এ কর্মসূচিতে জেলায় টিকা প্রয়োগে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ৮৫ হাজার মানুষের। এ লক্ষ্যমাত্রার প্রায় ৭৫% এর গণটিকা প্রয়োগ করা হয়েছে। এদিকে প্রায় সারাদিন সিরাজগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন স্থানে গণটিকা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম,  সিভিল সার্জন ডা: রামপদ রায়, ডিডিএলজি’র উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, ডা: একেএম ফরহাদ হোসেন, পৌর সচিব লুৎফর রহমান প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com