বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নেতাকে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরা (২৫)কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাঙ্গামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে এই ঘটনাটি ঘটে। তার বাবার নাম খোকন মনি ত্রিপুরা। তার বাড়ি শহরের দেবাশীষ নগর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে রাঙ্গামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরা দাঁড়িয়ে ছিলো। এসময় কয়েকজন দুর্বৃত্তরা হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। জয় ত্রিপুরা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে এক পর্যায়ে তাকে মাটিতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এব্যাপারে রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতাল এলাকায় জয় ত্রিপুরা নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। জয় ত্রিপুরার বাড়ি শহরের দেবাশীষ নগর বলে জানা গেছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে।

এদিকে সকালে এই ঘটনার খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালে জয় ত্রিপুরাকে দেখতে যান। তারা জয় ত্রিপুরা হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com