শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম মুন্টুকে (৪৪) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

দন্ডাদেশপ্রাপ্ত মুন্টু সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এ রায় দেন। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৮ সালের ২ মার্চ শফিকুল ইসলাম মুন্টুর বাড়িতে হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ওই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক ও তার কাছ থেকে ৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাবের এসআই দিপক চন্দ্র নাথ বাদি হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। এ মামলার স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com