বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় চাচা বাবুল ফকিরের হাতে ভাইপো হালিম ফকির (৩০) খুন হয়েছেন।
শুক্রবার (০৬ মে) রাত ৯টার দিকে হালিম ফকির গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার সুরখালি বাজার এলাকায় বাবুল ফকির তার স্ত্রী দুই জামাই মিলে আকবর ফকিরের ছেলে হালিম ফকিরের (৩০) উপর হামলা করেন। বাবুল ফকির গং লাঠি নিয়ে হালিমকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করেন।
নিহত হালিমের পরিবার সূত্রে জানা গেছে, রাস্তার পাশে ভ্যান গাড়ি রাখাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা এসে আহত অবস্থায় হালিম ফকিরকে উদ্ধার করে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালিম ফকির মারা যান।
এলাকাবাসি পাইকগাছা ও দাকোপ থানা এলাকা থেকে হালিম হত্যার সাথে জড়িত বাবুল ফকির ও তার স্ত্রী আলেয়া বেগম এবং তার দুই জামাই ইকবাল হোসেন ও ওয়াহিদুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জায়েদ বলেন, হালিম গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা গেছেন। তার পরিবারের কেউ এখনও কেউ মামলা করতে আসেননি।