বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনার কয়রায় সুন্দরবনে অভিযান চালিয়ে জবাইকৃত দু’টি হরিণ, একটি নৌকা ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ।
জানা যায়, ৪ মে শনিবার রাতে খুলনা রেঞ্জের অধিনস্থ হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের নেতৃত্বে সুন্দরবনে অভিযান চলাকালীন সময়ে হোগলাখালি গেট সংলগ্ন এলাকায় রাত ৩ টার দিকে পৌছালে দুষ্কৃতিকারীরা দু’টি জবাইকৃত হরিণ, নৌকা ও হরিণ ধরার ফাঁদ রেখে পালিয়ে যায়।
হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমান বলেন, জবাইকৃত দু’টি হরিণ বিনষ্ট করা হয়েছে। নৌকা, হরিণ ধরার ফাঁদ সহ অনান্য সরঞ্জামাদি জব্দ তালিকা করে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।