বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় আটারকছড়া এলাকায় ইউনিসেফ পরিচালিত স্কুলের শিক্ষিকা পেনসি চাকমা (৩৫) এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার লংগদু আটারকছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড উল্টাছড়ি পাহাড়ী এলাকা নিজ বসত ঘর থেকে দেবদাশ চাকমার মেয়ে পেনসি চাকমার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবু অজয় মিত্র চাকমার তথ্য মতে, পেনসি চাকমা ইউনিসেফের পরিচালিত স্থানীয় পাড়া কর্মী হিসেবে দায়িত্ব পালন করতো। মেয়েটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে শুক্রবার (১ জুলাই) মেয়েটিকে হত্যা করা হয়েছে। সে একাই তার ঘরে বসবাস করতো।
তিনি আরো বলেন, মেয়েটি স্থানীয় ছেলেমেয়েদের প্রাইভেট পড়াতেন। রবিবার সকালে প্রাইভেট পড়তে ছেলে মেয়েরা তার নিজ ঘরে গেলে শিক্ষিকার এ অবস্থা দেখে তারা এলাকাবাসীকে জানায়। তারপর এলাকাবাসী লংগদু থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনসার্জ) আরিফুল আমিন খবর পেয়ে সাথে সাথে তার নেতৃত্বে ঘটনাস্থলে লংগদু থানা পুলিশের একটি টিম আটারকছড় এলাকায় গিয়ে ঘর থেকে শিক্ষিকার লাশ উদ্ধার করে। তবে দুর্গম এলাকা হওয়ায় লাশ উদ্ধারে সময় লেগেছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে আসল তথ্য জানা যাবে বলে জানান তিনি।