বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে গোবর-সোডা, লাল সেমাই দিয়ে খাবার সস তৈরি

  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পুরান বেড়া এলাকায় অভিযান চালিয়ে গরুর গোবর, সোডা, লাল সেমাই দিয়ে খাবার সস তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা ও মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালিয়ে এ জরিমানা ও সিলগালা করা হয়েছে।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গরুর গোবর, ভেজাল খাবার সস তৈরি কাপড়ে মেশানো লাল রং দিয়ে মরিচের ও হলুদের গুঁড়া তৈরি করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ জুলাই) দুপুরের পর ওই কারাখানায় অভিযান চালানো হয়। টের পেয়ে কারখানার মালিক ও কর্মচারিরা পালিয়ে যায়।

পরে সেখানে দেখা যায় পঁচা কাঁচা মরিচের সঙ্গে কাপড়ে মেশানো লাল রং দিয়ে মরিচের গুঁড়া ও একই রং দিয়ে হলুদের গুঁড়া তৈরি করা হচ্ছিল। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, গরুর গোবর, সোডা, লাল রংয়ের সেমাইয়ে মেয়াদহীন সস পাউডার মিশিয়ে তৈরি করা হচ্ছিল খাবার সস। এ অভিযানে ওই কারখানাটি সিলগালা করাসহ প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তবে ওই প্রতিষ্ঠানের মালিক আব্দুল খালেক ও কর্মচারিরা পালিয়ে যাওয়ায় এলাকার মাতব্বরগন জরিমানার টাকা পরিশোধ করেন। এছাড়া পঁচা মরিচসহ ওইসব অস্বাস্থ্যকর কেমিক্যাল ও মালামাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com