শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বগুড়ায় প্রায় ১৫ হাজার বস্তা সার জব্দ ।। গুদাম সিলগালা

  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অবৈধভাবে মজুদ করা প্রায় ১৫ হাজার বস্তা ইউরিয়া ও ড্যাপ সার জব্দ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোববার মধ্য রাতে শহরতলির এরুলিয়া এলাকায় মঞ্জু-করিমের গুদাম থেকে সারগুলো জব্দ করার পর গুদাম সিলগালা করা হয়েছে। এ সময় একটি সারবোঝাই ও একটি খালি ট্রাকও জব্দ করা হয়।

গুদামের মালিক শহরের টিনপট্টি এলাকার ব্যবসায়ী করিমের ছেলে নাজমুল পারভেজ কনক পালিয়ে গেছেন।

সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গুদামটি শহরের বড়গোলা টিনপট্টি এলাকার মেসার্স মঞ্জু-করিমের মালিকানাধীন। তাদের পক্ষে করিমের ছেলে নাজমুল পারভেজ কনক গুদাম দেখভাল করেন। কনক সারের ডিলার না হলেও তিনি অধিক লাভের আশায় দীর্ঘদিন ধরে ওই গুদামে অবৈধভাবে ইউরিয়া ও ডিএপি (ড্যাপ) সার মজুদ করে আসছেন।

গোপনে এমন খবর পেয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে সদরের এরুলিয়া এলাকার ওই গুদামে অভিযান চালানো হয়। গুদাম খুলে ও বাহিরে লোড করা একটি ট্রাকে প্রায় ১৫ হাজার বস্তা সার পাওয়া যায়। পরে গুদাম সিলগালা, ট্রাক দুটি জব্দ করা হয়।

গুদামের গার্ড মজিবর রহমান জানান, আগে গুদামটি খালি ছিল। গত এক মাস থেকে সেখানে সার মজুদ করা হচ্ছে। তিনি এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, বগুড়া সার ডিলারের তালিকায় নাজমুল পারভেজ কনকের নাম নেই। এরপরও তিনি অবৈধভাবে গুদামে সার মজুদ করে জেলার ১২ উপজেলা ও পার্শ্ববর্তী নওগাঁর বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে অধিক লাভে সার বিক্রি করে আসছিলেন। কনকের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

অভিযান পরিচালনার সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নুরুল ইসলাম, এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com