বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ মো: স্বপন তালুকদার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃত স্বপন তালুকদার উত্তর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো: মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ০১ গ্রাম হেরোইন ও ৩৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৩০ হাজার ৩’শ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সে দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক ব্যবসা করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com