শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

তাড়াশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কমিউনিটি ক্লিনিকে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আ‌য়োজ‌নে ‘মা’ সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্লিনিকের সহসভাপতি একে এম নুর মোহাম্মাদের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুস ছালাম মিয়া।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আমিনা খাতুন, মাল্টিপারপস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) আরমান সরকার, হাদিউল ইসলাম, শামীম রেজা, বিলকিস খাতুন, হেলেনা খাতুন প্রমুখ।

সভা শেষে বিনামূল্যে ২৫ জন গর্ভবতী মায়ের রক্ত পরীক্ষা, হিমোগ্লোবিন, ইউরিন ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়া তাদের কমিউনিটি ক্লিনিক থেকে ভিটামিন বি, আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট, অ্যান্টাসিড ট্যাবলেট এবং স্যালাইন প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com