বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লায় অভিযান চালিয়ে মাদকসহ দুই নারী গৃহবধু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তারা হলো লাভলী বেগম (৪২) ও সাবিনা খাতুন (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) জাকেরিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।