বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় অটো ভ্যান চালককে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় হারুন ফকির (৪৫) নামে এক অটো ভ্যান চালককে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও দু’পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

পুলিশ সোমবার দুপুরে উপজেলার কুশ্বহর-করমজি সড়কের পাশে কুশ্বহর গ্রামের ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মাঠেরপুকুর এলাকায় ভ্যানটি পাওয়া গেছে। ভ্যানে চারটি ব্যাটারি না থাকায় ধারণা করা হচ্ছে, ব্যাটারি ছিনিয়ে নিতেই যাত্রীবেশি দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ব্যাটারি ছিনতাই ও পূর্ব শ্ত্রুতা তা দুটি বিষয় নিয়ে তদন্ত চলছে। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ, স্বজন ও এলাকাবাসীরা জানান, ব্যাটারিচালিত অটোভ্যান চালক নিহত হারুন ফকির দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর বড়বাড়িয়া গ্রামের মৃত মঈন ফকিরের ছেলে। তিনি গত প্রায় পাঁচ বছর ধরে একই উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া গ্রামে শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতো। ২৮ অক্টোবর রোববার বিকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। সোমবার সকালে উপজেলার কুশ্বহর গ্রামের ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে দুপুরে দুপচাঁচিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রায় তিন কিলোমিটার দূরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে মাঠেরপুকুর এলাকায় তার অটো ভ্যান পাওয়া গেলেও চারটি ব্যাটারি ছিলনা।

স্থানীয়দের ধারণা, যাত্রীবেশি দুর্বৃত্তরা ব্যাটারি ছিনিয়ে নিতেই চালক হারুন ফকিরকে নৃশংসভাবে হত্যা করেছে।

ওসি আবুল কালাম আজাদ জানান, লাশের দু’পায়ের রগ কাটা এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, ব্যাটারি ছিনতাই বা পূর্ব কোন বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুনিদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com