বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রথমবারের মতো সাজেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ  সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বাঘাইহাট  উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মতো এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন ও  এলাকার জনপ্রতিনিধি এবং  স্থানীয় প্রশাসনের সহায়তায় এবারই প্রথম বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন সাজেকের দুর্গম শতাধিক গ্রাম থেকে ২২৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে । নতুন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে  শীক্ষার্থী ও অভিভাবক মহলেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন আগে ৪০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো এতে ছাত্র ছাত্রীদের মূল্যবান সময় ও অভিভাবকদের আর্থিক অনেক ক্ষতি হতো, সেনাবাহিনীর সহায়তায় বাঘাইহাটে পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসী ও ছাত্র ছাত্রীদের অনেক উপকার হয়েছে।

 ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী। তিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে তিনি বলেন পাহাড়ে  বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের একটি অংশ হিসেবে সাজেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে , এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রীতির বন্ধন আরো সূদৃঢ় করতে হবে। পাহাড়ে সেনাবাহিনী উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির  সেই কাজই করছে।

উল্লেখ্য যে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়টি তৎকালীন জোন কমান্ডার লে: কর্নেল জাহাঙ্গীর  আলম চৌধুরীর  সার্বিক  সহযোগিতায়  ১৯৯২ সালে বাঘাইহাট জুনিয়র হাই স্কুল নামে অত্র স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তারপর ১৯৯৯ সালে সরকারি  এমপিও ভূক্তকরণ হয়।  ২০১০ সালে জেএসসি পরিক্ষার কেন্দ্র অনুমোদন হয়। বর্তমান জোন কমান্ডার লে: কর্নেল মুনতাসির রহমান চৌধুরীর সহযোগিতায়  ২০২২ সালে এসএসসি পরীক্ষার কেন্দ্র  ( মাধ্যমিক শিক্ষাবোর্ড  ,চট্টগ্রাম) কেন্দ্র অনুমোদন হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com