বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

জুরাছড়িতে কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপনসহ বিভিন্ন সহায়তা প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নে কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তুত স্থাপন, অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, সোলার, নগদ অর্থ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে দূর্গম জুরাছড়ি উপজেলার স্নেহ কুমার স্মৃতি ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি উপজেলা জোন কমান্ডার লেঃ কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি উপজেলার অফিসার ইনচার্জ শফিউল আজম, রাঙ্গামাটি জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কুমার চাকমা প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই পার্বত্য এলাকার আনাচে কানাচে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। যেসব এলাকায় আগে রাস্তাঘাট, ব্রীজ ছিলো না সেখানে এখন রাস্তাঘাটসহ ব্রীজ নির্মাণের কারণে দুর্গম এলাকার মানুষ উপকৃত হচ্ছে।

যেখানে বিদ্যুৎ ছিলোনা সেখানে সোলার সিষ্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। এর কারণ হলো আমাদের সোভাগ্য, দেশের সোভাগ্য, জাতির সোভাগ্য আমরা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী পেয়েছি। আর পার্বত্যাবাসীর সোভাগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমরা একজন জননেত্রী পেয়েছি প্রধানমন্ত্রী পেয়েছি।

তিনি বলেন নিজেদের প্রচেষ্টা চালাতে হবে আপনাদের উন্নয়ন ও অগ্রগতির জন্য। তা হলেই এলাকায় উন্নয়ন তরান্বিত হবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।

আলোচনা সভা শেষে অসহায় তিন পরিবারের মাঝে ঢেউটিন, পাঁচ পরিবারের মাঝে সোলার, ১৩ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান, উপজেলার কলেজ-বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া ৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান এবং চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়।

এর আগে বনযোগীছড়া ইউনিয়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নতুন কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্থরের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com