বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাংলাদেশ ঐতিহ্যগত শান্তিময় সম্প্রীতির জনপদ। এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের ধর্মাচরণ পালনের অধিকার আছে। এই দেশে ধর্ম যার যার উৎসব সবার বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
‘কিন্তু উৎসব সবার ঈদ বা দূর্গা পূজা যখন উৎসবে পরিণত হয় তখন ধর্মীয় ভেদাভেদ থাকে না। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই উৎসব উদযাপন করেন।‘
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে ৪২টি পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে খাদ্যশস্য সহায়ক ডিও বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রমূখ।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার ৪২টি পূজা মন্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য শস্য সহায়ক ডিও হিসেবে দেড় টন করে মোট ৬৩ টন খাদ্য শস্যের ডিও প্রদান করা হয়।