বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে পুজামন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৩৫ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: শারদীয় দুর্গাপুজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

রবিবার (২ অক্টোবর) সকালে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার মহা সপ্তমীতে  রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার জগন্নাথ মন্দিরসহ বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন, ধর্মীয় নেতা ও পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব রনতোষ মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

রাঙ্গামাটি সংসদ সদস্য আরো বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। আর সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। তাই দেশের সকল ধর্মের মানুষ যাতে যার যার ধর্ম নির্বিঘ্নে করতে পারে তার জন্য সবাইকে সহযোগিতার মনোভাব দেখানোর আহবান জানান তিনি।

এসময় দীপংকর তালুকদার এমপি পুজা মন্ডপের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন। এ ছাড়া তিনি বিভিন্ন মন্ডিরে আর্থিক সহায়তাসহ নানিয়ারচর উপজেলার সনাতনী বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com