বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

তবলছড়ি বাজার এলাকায় গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে এক গৃহবধূ  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বিলকিছ আকতার (২৪) একই এলাকার মো: আলীর মেয়ে। বিলকিছ আকতারের স্বামী মো: হানিফ পেশায় রাজমিস্ত্রী।

সোমবার (৩ অক্টোবর) সকালে শহরের তবলছড়িস্থ ষাট সিঁড়ি এলাকায় নিজ ঘরে ফ্যানের সাথে আত্মহত্যা করে সে। নিহত বিলকিছ আকতারের মামা সালেহ আহমেদ জানান, মা বাবার পাশেই স্বামী সন্তানসহ ঘর ভাড়া নিয়ে থাকতো বিলকিছ। রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। সকালে স্বামী কাজে চলে যাওয়ার পর চার বছরের শিশু কন্যাকে বিলকিছ তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। পরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষন দরজা না খোলায় সাড়ে দশটার দিকে জানালা দিয়ে দেখে সে ফ্যানের সাথে ফাঁস দিয়ে ঝুলছে।

পরে লোকজন লাশ উদ্ধার করে। এটা স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে হয়েছে এবং এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই বলে জানান মামা সালেহ আহমেদ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। যদি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নতুবা অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com