বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: কন্যাশিশুদের অধিকার রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব। সেই সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

‘বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নসহ তাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।  কন্যা শিশুরা এখন আর বোঝা নয়। কন্যাশিশুদের সামাজিক নিরাপত্তাসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

মঙ্গলবার রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধিত ২০২১-২২ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজানুর রহমান এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসন ও রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানা, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদর উপজেলা প্যানেল মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কন্যাশিশুদের লেখাপড়া শেখানো অত্যন্ত জরুরি। বিশেষ করে বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তাদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে হবে। বর্তমান সমাজে কন্যাশিশুদের প্রতি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলানোর লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ কন্যাশিশুদের বিকাশের জন্য করণীয় বিষয়সমূহ সবার কাছে তুলে ধরতে হবে।

উল্লেখ্য, পৃথিবী জুড়ে লিঙ্গ বৈষম্য দুর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com