বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বিজয়া দশমী উপলক্ষে গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব

  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ শারদীয় দূর্গাপূজা বিজয়া দশমী উপলক্ষে প্রতিবছরের ন্যায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের বিজয়া দশমীর টিকা লাগাউনে উৎসব (বড়রা ছোটদেরকে আর্শিবাদ দেওয়া) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা দশমীর অঞ্জলী প্রদান শেষে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে এই উৎসব চলে।

আর এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির জেল রোডস্থ সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয় ভবনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের টিকা লাগাউনে উৎসব (বড়রা ছোটদেরকে আর্শিবাদ দেওয়া) পালন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রণেল চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, নাট্য পরিচালক আশিক সুমন, সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয় প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খাসহ গুর্খা সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয়ের ছাত্র-ছাত্রীরা।

এসময় বক্তারা বলেন, রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখতে হলে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে চলার পথ দেখাতে হবে। যাতে করে এই নতুন প্রজন্ম গুর্খা সম্প্রদায়ের বিভিন্ন উৎসব ও আচার অনুষ্ঠান যথাযথ ভাবে উৎসব মুখর ভাবে পালন করতে পারে। এতে করে গুর্খা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য যুগ যুগ ধরে বহমান থাকবে।

বক্তারা আরো বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের মানুষ শারদীয় দূর্গা উৎসবের দশমীর দিনে এই ‘টিকা লাগাউনে উৎসব’ পালন করে আসছে। এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে গুর্খা সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে কপালে টিকা দিয়ে এবং অতিথি আপায়ন করিয়ে নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে টিকা লাগাউনে (বড়রা ছোটদেরকে আর্শিবাদ দেওয়া) উৎসব পালন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com