বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সেনাবাহিনীর অভিযানে জে এসএস মূলদলের কালেক্টর আটক

  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়ে অপহরণ, চাঁদাবাজিসহ সশস্ত্র তৎপরতায় লিপ্ত আঞ্চলিকদল জেএসএস এর সক্রিয় এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। 

বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালহালিয়াস্থ ৫৬ বেঙ্গল  আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার’র নেতৃত্বে অভিযান চালিয়ে জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়ার ছাগলখাইয়া এলাকা থেকে জেএসএস মূল দলের সক্রিয় সদস্য অংহ্লা প্রু মারমাকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

তার কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড তাজাগুলি, দুইটি মোবাইলসহ নগদ টাকা উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর  দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। 

আটককৃত সন্ত্রাসী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাধীন কচ্ছপতলী এলাকার চহ্লাপাড়ার প্রু থোয়াই মারমার সন্তান। আটকের সময় জেএসএস এর সন্ত্রাসী কর্মকান্ডে বাঙ্গালহালিয়াস্থ ছাগলখাইয়া এলাকায় চাঁদা আদায়ের কালেক্টর এর দায়িত্বে নিয়োজিত ছিল।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, তার নামে চন্দ্রঘোনা থানায় আওয়ামী লীগ নেতা নেথোয়াই মারমা হত্যা মামলা আছে বলে তারা জানতে পেরেছেন।  

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান,এ রিপোর্ট লেখা পর্যন্ত  আটককৃত জেএসএস সন্ত্রাসী বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে রয়েছে। তাকে আনতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা আসামীকে নিয়ে থানায় আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com