বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

জুরাছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ পরিবারের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য পার্বত্য জেলা পরিষদ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টায় জুরাছড়ি রেস্ট হাউজে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এই অর্থ সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অর্থ সহায়তা প্রদানকালে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগনের কল্যাণের জন্য রাজনীতি করেন বলেই জনসাধারনের সুখে-দুঃখে সবসময় তাদের পাশে এসে দাঁড়ান।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ জনের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে  মোট ৫ লক্ষ ৬০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর বিকেলে জুরাছড়ি উপজেলার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫৬টি দোকান ও বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com