বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে পুলিশ-ম্যাজেস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ফৌজদারি মামলার ক্ষেত্রে পুলিশকে যথাযথভাবে গ্রেফতার ও তদন্তের নির্দেশনা দিয়েছেন রাঙ্গামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ।

এছাড়া আসামি গ্রেফতার, মালামাল জব্দ বিষয়ে যথাযথভাবে আইন অনুসরণ করে কাজ করার জন্য রাঙ্গামাটির সকল থানার ওসি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

শনিবার রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজেস্ট্রেসি কনফারেন্সে এই নির্দেশনা প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

রাঙ্গামাটির নবনিযুক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মোন্তাকিম, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখতার আহমেদ ও সাধারণ সম্পাদক রাজীব চাকমা এছাড়াও রাঙ্গামাটির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটগণ, বিভাগীয় বন কর্মকর্তা ও থানার ওসিরা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে সভাপতির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ বলেন, বিচারকদের সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে বিচারিক সেবা নিশ্চিত করতে হবে। এতে করে বিচার প্রার্থীরা কাঙ্খিত সেবা পাবেন এবং মামলা জট কমে দ্রুত নিষ্পতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com