বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কাপ্তাই হ্রদে পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে

  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৪১ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যাওযায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে পর্যায়ে এসেছে।  

রবিবার (২৭ নভেম্বর)  সকাল ১০টায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী  প্রকৌশলী জালাল উদ্দিন জানান, কাপ্তাই হ্রদে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে অত্র কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ২নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

তিনি আরোও  জানান, এ কেন্দ্রের ১নং ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে এবং যে কোন সময়ে এটি চালু করা হবে। তবে কাপ্তাই হ্রদের পানি সল্পতায় ১নং ইউনিটসহ ৩,৪ ও ৫নং ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না। 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে  জানা যায়, রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ছিল ৯০.০৯ ফুট মীন সী লেভেল (এম,এস,এল)। হ্রদের রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানি থাকার কথা ১০৬.৪ (এম,এস,এল) এবং কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ (এস,এস,এল)।

উল্লেখ্য, পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রর ৫টি ইউনিট দিয়ে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে বছরের এই মৌসুমে কাপ্তাই হ্রদে তীব্র পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি নৌ চলাচলও বিঘ্ন ঘটে। এতে করে নৌপথে চলাচলরত যাত্রীরা দুর্ভোগে পড়তে হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com