বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

নওগাঁয় সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা।। একজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: সেনাবাহিনীতে চাকরির দেয়ার নামে প্রতারণা করার অভিযোগে দায়ে শাহিনুর ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত সোমবার (২৮ নভেম্বর) রাতে জয়পুরহাট পাসপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির একটি ভুয়া নিয়োগপত্র ও সিল জব্দ করা হয়।

শাহিনুর নওগাঁর ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

মঙ্গলবার র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এক ব্যক্তিকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে তার কাছে দশ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন শাহিনুর।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, ৪-৫ সদস্যের একটি প্রতারক চক্রের মূল হোতা শাহিনুর ইসলাম। ২০১৬ সাল থেকে তারা দরিদ্র মানুষের সঙ্গে প্রতরণা করে আসছিলেন। তারা কখনো নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে, কখনো ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com