বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্তিকরণ সংক্রান্ত সেমিনার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জন্ম নিবন্ধন যাতে সঠিক ও নির্ভুল হয় তার জন্য সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও নিবন্ধনকারী প্রতিষ্ঠান গুলোকে কাজ করার আহবান জানানো হয়েছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সংক্রান্ত সেমিনারে রাঙ্গামাটি জেলার প্রাক্তন জেলা প্রশাসক ও মন্ত্রী পরিষদ বিভাগের সম্বয়ন ও সংস্কার সচিব মো: সামসুল আরেফিন এই কথা বলেন। 

রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় মন্ত্রনালয়ের প্রাক্তন সচিব নজরুল ইসলাম, প্রাক্তন অতিরিক্ত সচিব মোঃ মঈন উদ্দিন, মন্ত্রী পরিষদ বিভাগের সিভিল রেজিষ্ট্রেশন উপ-সচিব মোহাম্মদ শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন দেশের বিভিন্ন অঞ্চলে ন্যায় রাঙ্গামাটির মানুষের সংখ্যানুপাতিক সুযোগ-সুবিধা বরাদ্দ এবং সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়টি জরুরী। কারণ দেশের ভবিষৎ পরিকল্পনা গ্রহণের জন্য এই জন্ম নিবন্ধন খুবই প্রয়োজন। শিশু জন্মের পর পর জন্ম নিবন্ধন করার অর্থ হল-রাষ্ট্রের খাতায় শিশুর নাম ওঠানো। শিশুর জন্ম নিবন্ধন হলে সরকারের ভবিষৎ পরিকল্পনা সঠিকভাবে নেওয়া সম্ভব হবে। তাই জনগণকে সচেতন করার মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ ত্বরান্বিত করার উপর জোর দেয়ার আহবান জানান বক্তারা।

সভায় রাঙ্গামাটি জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com