সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

টিসিবি পণ্য মজুদের দায়ে ব্যবসায়ীর ২৫ দিনের জেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে এক দোকানিকে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দিয়েছেন। অভিযানে জেলা প্রশাসনের পেশকার মো. নজরুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর জামাল উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গিয়েছে, জেলা শহরের কাঁঠালতলী মসজিদ এলাকার মেসার্স হাসান ট্রেডার্সের মালিক মো. বশির আহমেদ (৫০) অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করে আসছিলেন। অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত হাসান ট্রেডার্সের স্টোরুম থেকে ১৮০ লিটার সয়াবিন তেল ও ৮৬ কেজি মসুর ডাল জব্দ করে। পরে জব্দকৃত মালামাল জেলা প্রশাসনের হেফাজতে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বশির আহমেদ নামে এক অসাধু ব্যবসায়ী ২৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। বাজার মনিটরিং এর পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তবে অসাধু ব্যবসায়ী কীভাবে টিসিবি পণ্য সংগ্রহ করেছে এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com