বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : আজ (শুক্রবার) মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় জাতির আজ বিজয়ের ৫২ বছর উদযাপন করছে। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।

বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও মুক্তিযোদ্ধারা পুস্পস্তর্বক অর্পণ করেন।

পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ। পরে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এদিকে নানিয়ারচর উপজেলায় সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলুর রহমান। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এছাড়া রাঙ্গামাটি উপজেলাগুলোতেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com