বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

চাঁদার জন্য ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: চাঁদার জন্য রাঙ্গামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার মধ্যরাতে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন, ইটভাটার মালিক মো: ফারুক ও মো: ইদ্দ্রিস।

অপহৃত শ্রমিকরা হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার গাজী তাহেরের ছেলে মো: জিয়াউর রহমান (২৮), নোয়াখালী সদরের মৃত রহমত উল্লাহর ছেলে আহসান উল্লাহ (২৯) ও মো: মোসলেম উদ্দিন (৪০)। 

ইটভাটার মালিক ইদ্দ্রিস জানান, বুধবার মধ্যরাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ইটভাটাতে প্রবেশ করে চাঁদা দাবী করেন। মালিক পক্ষ তাৎক্ষনিক চাঁদা পরিশোধ করতে না পারায় তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় এবং চাঁদা দিয়ে তাদের ছাড়িয়ে আনাসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটভাটার সকল প্রকার কাজ বন্ধ রাখার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা।

কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মারমা জানান, অপহরণের বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক ইটভাটায় গেয়েছি। তবে এ বিষয়ে মালিক পক্ষ আমাকে কিছু আমাকে জানায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ইটভাটার মালিক জানান, পাহাড়ে অবস্থিত ইটভাটা থেকে প্রতিবছর পাহাড়ের  বিভিন্ন অস্ত্রধারী আঞ্চলিক সংগঠগুলোর বাৎসরিক অলিখিত চুক্তির মাধ্যমে মোটা অংকের চাঁদা নিয়ে থাকে। এবছরো চাঁদা পরিশোধ করতে দেরি হওয়াতে তিন শ্রমিককে অপহরণ করে থাকতে পারে বলে ধারণা করছেন।

এদিকে কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে মৌখিকভাবে জানিয়েছেন ইট ভাটার আরেক মালিক ফারুক।

তবে কেউ এখনো লিখিত কোন অভিযোগ করেনি। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে  দেখছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com