বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

দীপংকর তালুকদার এমপিকে রাঙ্গামাটি প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সাংবাদিকরা পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ এবং পাহাড়ে সরকারের উন্নয়নের ধারা লেখনীর মাধ্যমে জনগণের মাঝে পৌছে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা স্বাধীন ও নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন করছে। দেশ ও জনগণের কল্যাণে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে  সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা নীতি ও নৈতিকতার মধ্য থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই মানুষের প্রত্যাশা। আমি সব সময় সংবাদ কর্মীদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো বলেও আশা প্রকাশ করেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাঙ্গামাটি শহরের চম্পকনগরস্থ এমপি’র বাসভবনে রাঙ্গামাটি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

এসময় নবনির্বাচিত রাঙ্গামাটি প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার-আল হক, দপ্তর সম্পাদক ও বাসস ও চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ, জিটিভির জেলা প্রতিনিধি মিল্টন বাহাদুর, এশিয়ান টেলিভিমনের জেলা প্রতিনিধি মো: আলমগীর মানিক, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম ও দৈনিক রাঙামাটির স্টাফ রির্পোটার মঈন উদ্দিন বাপ্পী, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি মো: নুরুল আমিন মানিক, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ডেইলি ইন্ডাষ্ট্রি’র জেলা প্রতিনিধি শাহ্ আলম উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাব অরাজনৈতিক প্রেস ক্লাব। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাঙ্গামাটি প্রেস ক্লাব কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটি পার্বত্য এলাকার মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, এলাকার সমস্যা ও সম্ভাবনাসহ পার্বত্য এলাকায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ধারা লেখনীর মাধ্যমে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। আমরা আশা করি পার্বত্য এলাকায় আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা আরো প্রসারিত হোক এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান আরো বৃদ্ধি পাক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com