বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাঙ্গামাটি প্রেস ক্লাব

  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডকে এগিয়ে নেয়ার কাজে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

তিনি বলেন, পার্বত্য এলাকায় যেসব উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণে হচ্ছে। তিনি পার্বত্য এলাকার মানুষদের অত্যন্ত ভালোবাসেন বলেই আজ পাহাড়ে উন্নয়ন তরান্বিত হচ্ছে। এতে জেলা ও দুর্গম এলাকার মানুষ উপকৃত হচ্ছে। আশাকরি আগামী দিনেও এইসব উন্নয়নে সপক্ষে সাংবাদিকরা ইতিবাচক ভূমিকা রাখবেন।

নিখিল কুমার চাকমা রাঙ্গামাটি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, যে কোনো প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।

রবিবার (১ জানুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে রাঙ্গামাটির প্রধান কার্যালয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাবে নবনির্বাচিত কমিটি’র সদস্যরা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

এসময় ৫ বার নির্বাচিত রাঙ্গামাটি প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহসভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার-আল হক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, কোষাধ্যক্ষ ও এটিএন বাংলা ও এটিএন নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী, দপ্তর সম্পাদক ও বাসস ও চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আলমগীর মানিক, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম ও দৈনিক রাঙামাটির স্টাফ রির্পোটার মঈন উদ্দিন বাপ্পী, দৈনিক সাঙ্গু ও পার্বত্য বার্তা রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ হান্নান, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি মো: নুরুল আমিন মানিক উপস্থিত ছিলেন।  রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, পার্বত্য এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাঙ্গামাটি প্রেস ক্লাব কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য এলাকায় বর্তমান আওয়ামীলীগ সরকারের যেসকল উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা লেখনীর মাধ্যমে তুলে ধরে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com