বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

শীতার্ত ও সাধারণ অসহায় পাহাড়ি বাঙ্গালী জনগণের পাশে রাঙ্গামাটি রিজিয়ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার শীতার্ত ও সাধারণ অসহায় পাহাড়ি-বাঙ্গালী জনগণের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে রাঙ্গামাটি রিজিয়ন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) রাঙ্গামাটি রিজিয়ন মাঠ প্রাঙ্গণে অসহায় ও শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র ও নগদ অর্থ তুলে দেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি পিএসসি। 

এ সময় রাঙ্গামাটি রিজিয়নের ব্রিগেড মেজর মো: খায়রুল হাসান, রাঙ্গামাটি রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এই ধরণের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণর্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। এই ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজ অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউটিন, তিন শতাধিক শীতার্থদের জন্য শীতবস্ত্র, মসজিদের উন্নয়ন কল্পে সহায়তা প্রদান এবং চিকিৎসার জন্য মানবিক সহায়তার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com