বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

শহীদ মনির হোসেনের নামে হল করার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনকারী শহীদ মনির হোসেনের নামে মেডিকেল কলেজে একটি হল নামকরণ ও তার পরিবারকে পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।

বুধবার দুপুরে রাঙ্গামাটি মেডিকেল কলেজের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালোয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র পরিষদ রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার নেতা মো: শহীদুল ইসলাম, পাবলিক কলেজের ছাত্র নেতা মো: পারভেজ, ছাত্র পরিষদ রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার নেতা আরিফুল ইসলাম, কুলসুম আক্তার, রোজি আক্তার, লাভলু বড়ুয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাঙ্গামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রার সময় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জেএসএসের সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে খুন হয় মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়ে রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এখনো মনিরের পরিবারকে দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোন সুযোগ সুবিধা। তাই মনিরের অবদানকে স্মরণীয় করে রাখতে মেডিকেল কলেজের একটি হল শহীদ মনিরের নামে নামকরণ করাসহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসনের জোর দাবি জানান।

এসময় বক্তারা আরো বলেন, ২০১৫ সালের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেডিকেল কলেজের কার্যক্রম উদ্বোধন করেন। সেদিনটি রাঙ্গামাটিবাসীর জন্য যেমন আনন্দদায়ক ছিল তেমনি দিনটি ছিল সমানভাবে বিভিষিকাময়।

একদিকে মেডিকেল কলেজের উদ্বোধন চলছিল অন্যদিকে রাঙ্গামাটি শহরের বনরূপা থেকে পার্বত্য জেলা পরিষদ পর্যন্ত স্থানটি ছিল আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস ও তাদের ছাত্র সংগঠন পিসিপি’র সন্ত্রাসীদের হিংস্রতা আর উন্মত্ততার বিভিষিকাময়। সেদিন হিংস্রতার বেড়াজালে তরুণ যুবক মনিরের মতো একটি তাজা প্রাণ ঝরে যায়, আহত হয় জামাল হোসেনসহ অসংখ্য সাধারণ মানুষ। হিংসা হানাহানির রেশ ধরে পরিস্থিতি সামাল দিতে রাঙ্গামাটি জেলার ইতিহাসে প্রথমবারের মতো শহরে কারফিউ জারি করা হয়। তিনদিন রাঙ্গামাটি শহর ছিল নিরব নিস্তব্ধ এবং মৃত্যুপুরির মতো। মানুষ মেডিকেল কলেজ পাওয়ার সাথে সাথে কারফিউ দেখারও অভিজ্ঞতা অর্জন করে। এই ইতিহাস একদিন মানুষ ভুলে যাবে। ইতোমধ্যে অনেকই ভুলেও গেছেন। কিন্তু রাঙ্গামাটি মেডিকেল কালেজের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং থাকবে। সেদিন থেকেই দাবি উঠেছিলো রাঙ্গামাটি মেডিকেল কলেজের ক্যাম্পাস অথবা হলরুম যেকোন একটি মরহুম মনিরের নামে করা হোক। কিন্তু সেই দাবি এখনো উপেক্ষিত হয়ে আছে।

বক্তারা বলেন অপার সম্ভাবনাময়ী পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারের কর্মসূচি বাংলাদেশ সরকার যখনই হাতে নেয় তখনই এই জেএসএস (সন্তু) সন্ত্রাসী গোষ্ঠী বাধা হয়ে দাঁড়ায়। এই বাধা শুধু শিক্ষার ক্ষেত্রে নয়। সড়ক যোগাযোগ, পর্যটন শিল্পের বিকাশ ও সামাজিক অগ্রগতি সব ক্ষেত্রেই বাধা দান করে এই জেএসএস (সন্তু) সংগঠনের নেতাকর্মীরা। সেই সময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও জেএসএস (সন্তু) সংগঠনের নেতাকর্মীরা বাঁধা সৃষ্টি করেছিলো, তারা তাদের ছাত্র সংগঠন পিসিপিকে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে সেসময়ে তারা শিক্ষার্থীদের ও অভিভাবকদের হুমকি দিয়েছিলো। পার্বত্য অঞ্চলের মানুষকে আধুনিকতা ও শিক্ষার আলো থেকে বঞ্চিত করে তাদের দমিয়ে রেখে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে ত্রাস সৃষ্টি করে রাখাই এদের মূল উদ্দেশ্য।

মানববন্ধনে শহীদ মনিরের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com