বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নানিয়ারচর সেতু ‘বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ’ নামে নামকরণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সেতুটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর নামে নামকরণ করার দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা সহসভাপতি কাজী জালোয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, মহাসচিব আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো: হাবীব আজম, ছাত্র নেতা শহীদুল ইসলাম, পারভেজ প্রমুখ।

বক্তারা বলেন, নানিয়ারচর সেতুটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সেতু নামে নামকরণ করার জন্য পার্বত্যবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলো। কিন্তু সাধারণ পার্বত্যবাসীর দাবিকে পাশ কাটিয়ে সেতুটি চুনিলাল দেওয়ান এর নামে সেতুটি নামকরণ করে সরকার প্রজ্ঞাপন জারি করে। এতে পার্বত্য এলাকার সাধারণ জনগণ খুবই মর্মাহত হয়েছে।

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে মুক্তিযোদ্ধার প্রতি সম্মানের মূল্যায়ন করে উক্ত প্রজ্ঞাপনটি বাতিলসহ নানিয়ারচর উপজেলার সেতুটির নাম বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সেতু নামে নামকরণ করার দাবি জানান।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময়ে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ নিয়মিত পদাতিক সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। নানিয়ারচর উপজেলার বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ১৯৭১ সালে তিনি মর্টার শেলের আঘাতে শহীদ হন। সেই সময়ে তাঁকে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে একটি টিলার ওপর সমাহিত করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com