বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

তথ্য প্রযুক্তির সহায়তায় ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি:  তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের  বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ বিভাগ।

রবিবার সকাল ১১টায় কোতয়ালী থানা কম্পাউন্ডে প্রকৃত মালিকদের নিকট উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন হস্তান্তর করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড ক্রাইম) শাহনেওয়াজ রাজু এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুর আমিন। এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল আমিন  জানান, মোবাইল হারানোর পর প্রকৃত মালিকরা থানায় জিডির পর তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল দেশের বিভিন্ন স্থান থেকে ২৫টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি।

রবিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

মোবাইল ফোনের মালিকগণ হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com