শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

গৃহবধুকে হত্যার দায়ে পরকিয়া দুই প্রেমিকের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামে সেতু খাতুন (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার দায়ে দুই পরকিয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সেইসাথে আসামিদের ২০ হাজার টাকা করে জনিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশও দিয়েছেন আদালত।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো: নাজির মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন।

দন্ডাদেশপ্রাপ্তরা হলো- উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নুর ইসলাম (৪৩) ও একই গ্রামের মো: হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩)।  

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাত দিয়ে জানান, উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সেতু খাতুনের প্রথম বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর একই উপজেলার বেতকান্দি গ্রামের বাক প্রতিবন্ধী শিপন কারীর সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু বিয়ের আগে থেকেই নূর ইসলাম ও শফিকুল ইসলামের সঙ্গে সেতু খাতুনের পরকিয়া সম্পর্কে অবৈধ দৈহিক সম্পর্কও চলে আসছিল। এমতাবস্থায় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মধ্যরাতে নূর ইসলাম ও শফিকুল ইসলাম সেতু খাতুনকে তার স্বামীর বাড়ি থেকে ঘাটিনা ব্রিজ এলাকায় নিয়ে যায়। এসময় তারা অবৈধ দৈহিক মিলিত হতে চাইলে সেতু খাতুন এতে অস্বীকার করে তাদের দুইজনের যে কোন একজনকে তাকে বিয়ে করতে বলে। যদি তারা বিয়ে না করে তাহলে তাদের দুজনের বাড়িতে গিয়ে অবৈধ এ সম্পর্কের কথা বলে দেয়ার হুমকি দেয়। এই সময় নূর ইসলাম ও শফিকুল অবৈধ সম্পর্ক ফাঁস হলে তাদের সংসারে অশান্তি সৃষ্টির ভয়ে তখনই পার্শ্ববর্তী ধইঞ্চা ক্ষেতে নিয়ে সেতু খাতুনের গলায় ওড়না পেঁচিয়ে দুইজন দু’দিক থেকে টেনে শ্বাসরোধে হত্যা করে।

এই ঘটনায় সেতু খাতুনের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায়  আদালত মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com